রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

তুরস্ক থেকে ড্রোন কিনবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক শিথিল হচ্ছে তুরস্কের। এজন্য নানা কূটনৈতিক পদক্ষেপ নিতে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে। এই মুহূর্তে সৌদি সফরে রয়েছেন তিনি। এরদোয়ানের এই সফরকালে সৌদি আরব তুরস্কের ড্রোন কিনতে রাজি হয়েছে। মনে করা হচ্ছে, এতে আঙ্কারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। খবর আল-জাজিরার।

সোমবার (১৭ জুলাই) সৌদি আরবে পৌঁছান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার সঙ্গে রয়েছে ২০০ সদস্যের একটি বড় ব্যবসায়ী দল।

উভয় দেশ জ্বালানি, প্রত্যক্ষ বিনিয়োগ ও প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এরদোয়ান ও সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন, সৌদি আরব তাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়ানো ও এর প্রতিরক্ষা ও উৎপাদন ক্ষমতা জোরদার করার লক্ষ্যে ড্রোনগুলো কিনবে। তবে এর মূল্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সম্প্রতি বিক্রি ও তেলের ওপর ট্যাক্স বাড়িয়েছে তুরস্ক। এতে বিপাকে পড়েছে দেশটির সাধারণ মানুষ। তবে দেশটির অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা