রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

কলম্বোতে বৃষ্টিপাত ও ভূমিধসে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও প্রায় ২০ জন। দেশটির মধ্যাঞ্চলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

কান্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বের কুয়েটামের গ্রামীণ পৌরসভায় স্থানীয় সময় মঙ্গলবার ভূমিধসের ঘটনা ঘটে।

ওই প্রদেশের গভর্নর নিকোলাস গার্সিয়া বুস্টোস মঙ্গলবার এক টুইট বার্তায় ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। এছাড়া আহত আরও ছয়জনকে চিকিৎসার জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

তবে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অপারেশনাল ডিরেক্টর রিকার্ডো করোনাডো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

গভর্নর জানিয়েছেন, ওই প্রদেশের বিশেষ প্রশাসনিক ইউনিটের সঙ্গে যৌথভাবে একটি সর্বজনীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ত্রাণ সংস্থাগুলো ড্রোন দিয়ে তল্লাশি চালাচ্ছে। কুয়েটামের মেয়র ক্যামিলো প্যারাডো বলেন, কিছু পরিবার দুই, তিন, এমনকি চারজন সদস্যকে হারিয়েছে।

ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি প্রধান বাণিজ্যিক রুট ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, কুয়েটামের চারপাশে কাদামাটি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ধ্বংসাবশেষ পড়ে আছে। দমকলকর্মীরা লোকজনকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন।

মঙ্গলবার এক টুইট বার্তায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কলম্বিয়ায় সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। প্রতি বছরই এই মৌসুমে বহু মানুষ প্রাণ হারায়। গত বছরের বর্ষাকালে বন্যায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা