বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোতে মাফিয়াপুত্র গ্রেপ্তারে দাঙ্গায় ১০ সেনাসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে ওভিডিও গুজম্যান লোপেজকে (৩৫) গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশটির সিনালোয়া রাজ্যের কুলিয়াকান থেকে গুজম্যানকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। তার আগে গুজম্যাকে ছিনিয়ে আনতে তার অনুসারীরা কুলিয়াকান শহরের বিভিন্ন জায়গায় আগুন, বিমানবন্দরে হামলা এবং রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। এতে গুজম্যান গ্যাংয়ের অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়।

ভয়াবহ এই দাঙ্গায় ১০ সেনা এবং ১৯ দাঙ্গাকারী নিহত হয়েছেন। ৩৫ জন সেনা গুলিবিদ্ধ হয়েছেন। ২১ দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে, সহিংসতা এড়াতে সে সময় তাকে ছেড়ে দেওয়া হয়।

গুজম্যান লোপেজ নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন। সিনালোয়া কার্টল বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল। গুজম্যানের বাবা মাদকসম্রাট এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সূত্র : আলজাজিরা, এএফপি, বিবিসি

সর্বশেষ পাওয়া সংবাদ