রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

পোল্যান্ডে প্লেন বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। ওয়ারসয়ের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি বলেন, স্থানীয় সময় সোমবারের ওই দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরও সাতজন আহত হয়েছে।

দমকল বাহিনীর বরাত দিয়ে পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রিকিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার প্লেনটি সেসনা ২০৮ মডেলের। স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে যে, ক্রিকিনোর একটি এয়ারফিল্ডে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ