রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

আমিরাতে তাপমাত্রা ৫০.১ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সম্প্রতি আংশিক মেঘলা আবহাওয়া ও মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘মিড ডে ব্রেক’ নামে একটি নিয়ম চালু করেছে আমিরাত সরকার। এ নিয়ম অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে হবে।

নিয়ম অমান্য করে কেউ যদি শ্রমিকদের ওই সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেন, তাহলে ওই মালিককে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর নিষিদ্ধ সময়ের মধ্যে একাধিক কর্মীকে কাজ করানো হলে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।

দেশটির চিকিৎসকরা বলেছেন, গরম ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে যথাসম্ভব বাড়ির ভেতরে থাকতে হবে। সরাসরি সূর্যের তাপের নিচে যাওয়া যাবে না ও সরাসরি সূর্যের আলোর নিচে গিয়ে করতে হয়, এমন কাজ এড়িয়ে চলতে হবে।

‘বাইরে যাওয়ার প্রয়োজন হলেও ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে হবে। পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে, সানগ্লাস পরতে হবে ও সঙ্গে পানি রাখতে হবে।’ সূত্র: খালিজ টাইমস

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা