রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বন্যায় টানেল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় চিওংজু শহরে বন্যার কারণে একটি টানেলের ভেতর বহু যাত্রী আটকা পড়েন। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সদস্যরা। ইতোমধ্যেই সেখান থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে ওই টানেলে বন্যার পানি ঢুকে যায়। ফলে বেশ কিছু বাস এবং গাড়িতে থাকা লোকজন ওই টানেলের ভেতর আটকা পড়ে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই টানেলের ভেতর ১৫টি গাড়ি আটকা পড়েছে। তবে ৬৮৫ মিটার (২ হাজার ২৪৭ ফুট) টানেলটিতে মোট কতজন মানুষ আটকা পড়েছেন সে বিষয়টি নিশ্চিত নয়।

গত সপ্তাহে দেশটিতে বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়। গত কয়েক সপ্তাহে দেশটিতে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা, ভূমিধস আঘাত হেনেছে। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সোমবার সকালে (১৭ জুলাই) কমপক্ষে ৯ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বন্যায় ডুবে যাওয়া টানেল থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া একটি বাস থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে নিহতদের পরিবারের সদস্যরা বলছেন, স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে হয়তো তাদের স্বজনদের বাঁচানো সম্ভব হতো।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা