রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ৬ মাসে ২৮৯ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে যাওয়ার পথে চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

শুক্রবার (১৪ জুলাই) সংস্থাটি জানায়, ২০২২ সালের প্রথম ৬ মাসের তুলনায় এবারের সংখ্যা দ্বিগুণ। দ্বন্দ্ব-সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এসব শিশু প্রাণ হারায়।

অভিবাসন ও স্থানচ্যুতি সংক্রান্ত বিষয়ে ইউনিসেফের বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া ভেরেনা নাউস বলেছেন, মধ্য ভূমধ্যসাগরে নৌকাডুবির কারণে সত্যিকারের পরিসংখ্যান বেশি হতে পারে। কারণ সেখানে ডুবে যাওয়া অনেক নৌকার কেউ বেঁচে নেই বা রেকর্ড করা হয়নি।

তাছাড়া ২০২৩ সালের প্রথমার্ধে ১১ হাজারের বেশি শিশু ভূমধ্যসাগর অতিক্রম করেছে, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে দ্বিগুণ।

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা কোনোভাবেই থামছে না। বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে শত শত শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় ঝুঁকিপূর্ণ রুটগুলোতে প্রায় তিন হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছে, যা ২০১৭ সালের পর এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ২০২২ সালে ওই অঞ্চলের সাগর ও স্থল রুটে তিন হাজার ৭৮৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর বিষয়টি নথিভুক্ত করেছে। তাদের এই রুটের মধ্যে ভূমধ্যসাগর ও সাহারা মরুভূমি রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ