রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৪জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

সংবাদমাধ্যম সিএনএনকে রবিনসন জানান, শনিবার এদিন সকাল পৌনে ১১টার দিকে তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকল পান। ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি যে এলাকায় এ ঘটনা ঘটেছে, সেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি হ্যাম্পটনেরই বাসিন্দা।

এদিকে, হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে হ্যাম্পটন পুলিশ। এতে সহায়তা করছে হেনরি কাউন্টির পুলিশ বিভাগ, শেরিফ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও ক্রাইম সিন ইউনিট। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ওই ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি. স্ক্যান্ড্রেট। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে। সূত্র: সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ