রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

তেলবাহী জাহাজে ইরানের হামলা, যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: এবার শুধু আর্থিক নিষেধাজ্ঞা নয়। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন সামরিক আগ্রাসনের প্রস্তুতি শুরু করল কি না, সে প্রশ্ন উঠে গেল এ বার। ইরানের উপকূলের অদূরে তেলের ট্যাঙ্কারের উপর হামলা ঠেকাতে পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীর আশপাশের এলাকাগুলিতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর তা ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

গত সপ্তাহে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে দু’টি তেলবাহী জাহাজের উপর হামলা করে বলে পেন্টাগনের অভিযোগ। তার মধ্যে একটি জাহাজকে নিশানা করে গুলিও চালানো হয়েছিল বলে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি। তারই জেরে এই সিদ্ধান্ত বলে জানিয়ে পেন্টাগনের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় এ-১০ নজরদারি বিমান পাঠানো হয়েছে।

গত কয়েক বছর ধরেই উপসাগরীয় এলাকায় ধারাবাহিক ভাবে আক্রান্ত হচ্ছে তেলবাহী জাহাজ। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই হামলা হচ্ছে ইরানের জলসীমার উপকূলে। ঘটনাচক্রে, সৌদি আরব-সহ পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্র দেশগুলির তেলবাহী জাহাজেই হচ্ছে এমন আক্রমণ। ইউক্রেন যুদ্ধের আবহে এর জেরে গোটা উপসাগরীয় এলাকায় উত্তেজনার পারদ চড়ছে। বাড়ছে তেলের দামও।

এই পরিস্থিতিতে ইরানের জলসীমা লাগোয়া অঞ্চলে জো বাইডেন সরকারের এফ-১৬ মোতায়েনের সিদ্ধান্ত নতুন করে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। কারণ, ইরানের পড়শি গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ার ইতিমধ্যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের মদত দিতে সেনা মোতায়েন করেছে আমেরিকা। অন্য দিকে, আসাদ সরকারের সমর্থনে বাহিনী পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ