বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আন্তর্জাতিক

বিয়ের জন্য পাত্র খুঁজে দিলেই ৫ হাজার ডলার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক : একা থাকতে থাকতে বিরক্ত হয়ে তিনি এখন বিয়ে করতে চান। যে তাকে পাত্র খুঁজে দিতে পারবেন তাকেই ৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক মার্কিন নারী। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর নাম ইভ টিলে কুলসন, বয়স ৩৫ বছর।

লস অ্যাঞ্জেলসের অ্যাটর্নি ইভ টিলে সম্প্রতি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি বিয়ের জন্য পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেন। তার ওই টিকটক অ্যাকাউন্টে ১০ লাখ ফলোয়ার আছে।

তিনি জানিয়েছেন যে, তিনি এর আগে তার বন্ধু এবং তার বসের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তাদেরকে তিনি নিজের জন্য পাত্র খুঁজে দিতে বলেছিলেন। কিন্তু এবার তিনি সবার জন্যই এই প্রস্তাব রাখছেন। যে কেউ তার জন্য পাত্র খুঁজে দিতে পারেন আর সেজন্য তাকে পুরস্কারও দেওয়া হবে।

তিনি বলেন, যদি আপনি আমাকে আমার হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং আমি তাকে বিয়ে করতে পারি। তবে আমি আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার দেব। আমি সারাজীবন তার সঙ্গে থাকব এমনটা নাও হতে পারে। আমি ২০ বছর পর তাকে ডিভোর্স দিয়ে দিতে পারি। কিন্তু আপনি যদি আমাকে এমন কারো সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন যার সঙ্গে আমি অ্যাসলেতে হেঁটে যেতে পারব। আমি অবশ্যই আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার হিসেবে দেবো।

তিনি জানান, প্রায় ৫ বছর ধরে তিনি একাকি জীবন-যাপন করছেন। তিনি বলেন, ব্যক্তিগত ভাবে লোকজনের সঙ্গে দেখা করতে করতে এবং ডেটিং অ্যাপসে জীবনসঙ্গী খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন না। কারণ, এখনও তিনি তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না।

কেমন পাত্র খুঁজছেন তিনি? ইভ টিলে জানিয়েছেন, পাত্রকে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, খেলাধুলা, প্রাণী এবং বাচ্চাদের পছন্দ করে এমন কাউকে খুঁজছেন তিনি। একই সঙ্গে পাত্রকে সব ধরনের পরিস্থিতি বোঝার মতো মনমানসিকতা থাকতে হবে। হাসি-ঠাট্টা বুঝতে হবে। লং-ডিসটেন্ট রিলেশনেও সমস্যা নেই বলে জানিয়েছেন এই নারী।

উচ্চতার বিষয়ে পরিস্কার করে ইভ টিলে জানান, তিনি নিজে ৫ ফুট ১০ ইঞ্চি। সে কারণেই তিনি চান পাত্র যেন তার মতোই লম্বা হয়। তিনি জানিয়েছেন, এর আগে তিনি অনেকের সঙ্গেই ডেট করেছেন। তবে বেশিরভাগই তার উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগেছে। তারা ইভকে হিল পড়তে নিষেধ করতেন যে বিষয়টি তার ভালো লাগেনি।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত