রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে হুমকির পরই উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক : আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে (আইসিবিএম) উত্তর কোরিয়া। জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার (১২ জুলাই) সকালে এক ঘণ্টার বেশি পথ পাড়ি দিয়ে জাপানের জলসীমায় গিয়ে পড়ে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নজরদারি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ তোলে উত্তর কোরিয়া। এ ধরনের ফ্লাইট গুলি করে ভূপাতিত করার হুমকি দেয় পিয়ংইয়ং। চলতি সপ্তাহে ওয়াশিংটনকে এমন হুমকি দিয়ে সতর্ক করার কয়েকদিনের মাথায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।

উত্তর কোরিয়ার ওপর নজরদারির জন্য যুক্তরাষ্ট্র নজরদারি বিমান ও ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে। পিয়ংইয়ংয়ের অভিযোগ, কোরীয় উপদ্বীপের কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে ওয়াশিংটন।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বিমানের ফ্লাইটগুলো আন্তর্জাতিক আইন মেনেই চলাচল করেছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও জানিয়েছে যে, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সত্য নয়।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নজরদারি বাহিনী কোরীয় উপদ্বীপের আশপাশে রুটিন অনুযায়ী নজরদারি ফ্লাইট পরিচালনা করে থাকে। ওয়াশিংটন ও সিউল উত্তর কোরিয়ার ওপর নজর রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা আগের চেয়ে বাড়িয়েছে উত্তর কোরিয়া। এর ফলে কোরীয় দ্বীপে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং উত্তর কোরিয়ার শত্রু দেশগুলোর সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে।

উত্তর কোরিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে এবং তাদের পারমাণবিক অস্ত্রের উন্নয়নে কাজ করছে তখন থেমে নেই যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়াও। পিয়ংইয়ংয়ের সঙ্গে পাল্লা দিয়ে ওয়াশিংটন এবং সিউল ওই এলাকায় যৌথ সামরিক মহড়া বাড়াচ্ছে।

চলতি বছর একটি গুপ্তচর স্যাটেলাইটসহ কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যদিও গুপ্তচর স্যাটেলাইটটির পরীক্ষা ব্যর্থ হয়েছে। এর আগে গত এপ্রিলে দেশটি একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই ক্ষেপণাস্ত্রকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে ‌‌‌‘শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে দাবি করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ