রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

রাজা চার্লসকে দাঁড় করিয়ে গার্ডের সঙ্গে গল্পে মেতেছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : গত রোববার (৯ জুলাই) যুক্তরাজ্যে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাতটুকু লন্ডনের মার্কিন দূতাবাসে কাটিয়ে পরদিনই ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে দেখা করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। সফরটিতে ফের তালগোল পাকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, রাজকীয় প্রোটোকল ভেঙে রাজা তৃতীয় চার্লসকে স্পর্শ করছেন বাইডেন। তার আগে রাজাকে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক্যালাপ চালিয়ে যেতে দেখা যায় তাকে।

জানা যায়, গত সোমবার উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বাইডেন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। এরপর তারা মাঠের অন্যপাশে যেতে হাঁটতে শুরু করেন। কিন্তু একপর্যায়ে রাজাকে পেছনে দাঁড় করিয়ে রেখে এক নিরপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করেন বাইডেন। এসময় ব্রিটিশ রাজা বারবার তাকে ফের হাঁটা শুরু করতে তাগাদা দিচ্ছিলেন। কিন্তু ‘দ্বিধান্বিত’ মার্কিন প্রেসিডেন্ট যেন তার কথা বুঝতেই পারছিলেন না। একপর্যায়ে ওই নিরাপত্তারক্ষীর প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রাজা তৃতীয় চার্লসকে।

এছাড়া পাশাপাশি হাঁটার একপর্যায়ে ৭৪ বছর বয়সী ব্রিটিশ রাজার পিঠে হাত দিয়ে স্পর্শ করেন মার্কিন প্রেসিডেন্ট। রাজকীয় প্রোটোকল অনুসারে সাধারণত ব্রিটিশ রাজ পরিবারের কাউকে স্পর্শ করা নিষেধ, যদি না তারা নিজ থেকে উদ্যোগী হন।

যদিও বাকিংহাম প্যালেসের একটি সূত্র পিপলস ম্যাগাজিনকে জানিয়েছে, রাজাকে স্পর্শ করে মার্কিন প্রেসিডেন্ট কোনো প্রোটোকল ভঙ্গ করেননি। এ ঘটনায় রাজা ‘পুরোপুরি স্বস্তিতে’ ছিলেন।

সূত্রের দাবি, রাজার পিঠে বাইডেনের স্পর্শ করার ঘটনাটি ছিল দুই ব্যক্তি ও জাতির মধ্যকার ‘উষ্ণ ও স্নেহপূর্ণ সম্পর্কের দুর্দান্ত প্রতীক’। সূত্র: ডেইলি মেইল, স্টাফ, হিন্দুস্তান টাইমস

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা