রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

পাকিস্তানের দুঃসময়ে সাহায্যের হাত বাড়ালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দ্বারে দ্বারে ঘুরছে। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। তবে সময় মতো মিলছে না সাড়া। এতে চরম বিপাকে পড়েছে দেশটি।

তবে তাদের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলো সৌদি আরব। মঙ্গলবার (১১ জুলাই) পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছে, তাদের কেন্দ্রীয় ব্যাংকে ২ বিলিয়ন ডলার পাঠিয়েছে সৌদি। এতে দেশটির অর্থনীতিতে কিছুটা গতি আসবে বলে মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রী ইসহাক দার এক ভিডিও বার্তায় বলেন, এমন সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষে সৌদি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।

সৌদি আরব এই সাহায্যের প্রতিশ্রুতি আগেই দেয়। যদিও স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানে অর্থ জমা দেওয়ার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সহায়তা প্যাকেজের জন্য অপেক্ষা করে।

সৌদি আরবের এই আর্থিক সহযোগিতা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রুার রিজার্ভকে শক্তিশালী করবে। কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এমন পর্যায়ে চলে গেছে, যা দিয়ে কয়েক মাসের আমদানি ব্যয় মেটানোও সম্ভব নয়।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। একই মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে, নির্বাচনী সংস্থা ও সিইসিকে অবমাননার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ছাড়াও দলটির চেয়ারম্যান ও তার সাবেক ঘনিষ্ঠ রাজনীতিকদের ইসিপিতে ডাকা হলেও, হাজির হননি তারা। পরে ইসিপি’র চার সদস্যের একটি বেঞ্চ ইমরান খান ও অন্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা