রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

বিনোদন শিল্পে সমৃদ্ধ হচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসার জন্য সৌদির কর্তৃপক্ষ সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো বিনোদন শিল্পের প্রসার। দেশটি এই খাতকে সমৃদ্ধ করতে জুন মাসে অনন্ত ৩৭৮টি বিনোদন লাইসেন্স দিয়েছে। অর্থাৎ বিনোদন সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

সৌদির জেনারেল বিনোদন কর্তৃপক্ষ (জিইএ) যেসব অনুষ্ঠানের লাইসেন্স দিয়েছে তাতে ১২২টি বিনোদন ইভেন্টের আয়োজন, ১০৩টি বিনোদন শো, ২২টির বেশি বিনোদন সুবিধা, ৯টি আরটিস্টিক ট্যালেন্ট উন্নয়ন পরিচালনা ও বিনোদন টিকেট বিক্রির জন্য চারটি অ্যাক্রিডিশন সার্টিফিকেট অন্তর্ভুক্ত।

তাছাড়া রয়েছে ১০৪টি লাইভ শো’র লাইসেন্স, যা বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া জনসাধারণকে পরিচালনা করার জন্য ২০টি অ্যাক্রিডিশন সার্টিফিকেট দেওয়া হয়। চারটি লাইসেন্স দেওয়া হয় বিনোদনকেন্দ্রের জন্য।

জিইএ প্রতিষ্ঠা করা হয় ২০১৬ সালে। দেশি-বিদেশি নাগরিকদের আকৃষ্ট করতে সৌদির বিভিন্ন অঞ্চলে বেসরকারি অংশীদারদের সঙ্গে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি।

জিইএ প্রধান তুর্কি আল আলশেখ গত মার্চে জানিয়েছেন, ২০১৯ সাল থেকে সৌদি আরবে প্রদর্শিত অসংখ্য বিনোদনমূলক অনুষ্ঠানে প্রায় ১২ কোটি মানুষ অংশ নেয়।

তিনি বলেন, করোনা মহামারির চ্যালেঞ্জ সত্ত্বেও এত মানুষ অংশ নেয়, যা একটি নতুন মাইলফলক।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব তাদের বিনোদন শিল্পকে সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তারা কনসার্ট, সিনেমা, লাইভ শোসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। সূত্র: গাল্ফ নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ