রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি
আন্তর্জাতিক

আমিরাতে তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলছে তীব্র তাপপ্রবাহ। শনিবার (৮ জুলাই) আমিরাতের তাপমাত্রা পৌঁছায় ৫০ ডিগ্রির কাছাকাছি। খবর খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) শনিবার আবু ধাবির আল ধাফরা অঞ্চলের হামিম এলাকায় বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ৪৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এটি ছিল চলতি বছরে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।

এনসিএমএর তথ্য অনুযায়ী, এদিন আবুধাবি ও মেজাইরাতে ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুবাইতে একই দিনে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা ছিল মারঘামে ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে গ্রীষ্ম ঋতুতে ৪৯.৩ ডিগ্রি তাপমাত্রা দেশটিতে সর্বোচ্চ নয়। এর আগে ২০২১ সালে তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যায়।

এদিকে গত ৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি ‍দিল্লিবাসী। গত দুদিনের ভারী বৃষ্টিতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী। রাস্তাঘাট শুক্রবার থেকে জলমগ্ন ছিল। শনিবারও সারাদিন দিল্লিতে টানা বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে এক দিনেই শহরের ১৫টি বাড়ি ভেঙে পড়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে। দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে এত বৃষ্টি কখনও হয়নি। ৪০ বছরের নজির ভেঙে তুুমুল বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী।

এই সম্পর্কিত আরো

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি