রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ওই ভবনটি ধসে পড়ে। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ ও ৮ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যের রাজধানী রেসিফে ওই দুর্ঘটনা ঘটে।

ড্রোনে ধারণ করা বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ৪ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়ার পর দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। তখন অনেক বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। কী কারণে ওই ভবনটি ধসে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রেসিফ একটি বন্দরনগরী যেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। গত কয়েকদিনে সেখানে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পেরনামবুকো গভর্নর রাকুয়েল লিরা সতর্ক করেছেন যে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টি হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ