বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ ‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

অভিবাসন ইস্যুতে নেদারল্যান্ডসের জোট সরকারের পতন

আন্তর্জাতিক ডেস্ক : সরকার বাঁচাতে শুক্রবার (৭ জুলাই) নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে-এর সভাপতিত্বে ৪ পক্ষ বৈঠকে বসলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন নেদারল্যান্ডসকে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়ে আসা প্রধানমন্ত্রী রুটে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজকে সন্ধ্যায় আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি, সেটা হলো আমাদের মধ্যে চলমান মতবিরোধ দূর করা সম্ভব নয়। আর তাই আমি খুব দ্রুত সরকারের পক্ষ হয়ে রাজার কাছে আমার লিখিত পদত্যাগ জমা দেবো।

শনিবার রাজা ভিলেম আলেকজান্দারের কাছে তিনি পদত্যাগ জমা দিতে পারেন বলে জানা গেছে। আর নতুন নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীরা কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

গত বছর আশ্রয়শিবিরগুলোতে উপচে পড়া ভিড় নিয়ে হৈচৈ হওয়ার পর রুটে-এর রক্ষণশীল ভিভিডি পার্টি শরণার্থীদের আগমন সীমিত করার চেষ্টা করে আসছে। কিন্তু চারদলীয় জোট সরকারের দুই অংশীদার রুটের পরিকল্পনার বিরোধিতা করে আসছিলেন শুরু থেকে।

মূলত অভিবাসন ইস্যুতে বিরোধে জড়িয়ে পড়েন জোট সরকারের অংশীদারেরা। সরকারের সবচেয়ে বড় অংশীদার ছিলেন ডানপন্থি ভিভিডি পার্টির নেতা রুটে।

২০২২ সালে অভিবাসী আশ্রয়শিবিরগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আবাসন সংকটে পড়তে হয়েছিল সরকারকে। তখন আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনকে সীমিত করার চেষ্টা করেছিলেন রুটে। দেশটিতে আশ্রয় নেওয়া যুদ্ধ শরণার্থীদের আত্মীয়স্বজনদের পুনর্মিলন ভিসায় নেদারল্যান্ডসে আসা কমাতে প্রতিমাসে ২০০ জনে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেন তিনি। আর এ প্রস্তাব মানা না হলে সরকারের পতনের হুমকিও দেন জোটের শরিকদের।

জোট সরকারের ২ শরিক ক্রিস্টেন ইউনি ও ডি৬৬ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। কারণ, তারা মনে করে এভাবে সংকটের সমাধান হয় না।

২০২২ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া জোট সরকার সংকট কাটাতে বুধ ও বৃহস্পতিবারও আলোচনা করেছিল। সবশেষ শুক্রবার রুটে নিজেও চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

ক্রিশ্চিয়ান ইউনির মুখপাত্র টিম কায়েস্তে বলেছেন, অভিবাসন নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, এখানে আর লুকানোর কিছু নেই যে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল।

নেদারল্যান্ডসে আশ্রয় আবেদন গত বছর এক তৃতীয়াংশ বেড়েছে। দেখা গেছে, দেশটিতে গেলো বছর ৪৬ হাজারেরও বেশি আবেদন জমা হয়েছে। সরকারের ধারণা, চলতি বছর সেই সংখ্যাটি ৭০ হাজার ছাড়িয়ে যাবে। আর এই ধারণা সত্য হলে তা ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়কেও ছাড়িয়ে যাবে।

সূচি অনুযায়ী এই সরকার তার মেয়াদ পূর্ণ করলে ২০২৫ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে এখন তার আগেই নির্বাচন হবে।

বিরোধীদলগুলো এরমধ্যেই দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন। শুক্রবার রাতে কট্টর অভিবাসন বিরোধীদল পিভিভির নেতা গির্ট ভিল্ডারস দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে টুইট করেছেন।

গ্রিন লেফট পার্টির নেতা জেসি ক্লেভারও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। ডাচ সম্প্রচার কেন্দ্র এনওএসকে তিনি বলেছেন, এই দেশটির দিক পরিবর্তন দরকার।

দেশটির রাজা অন্য কোনো রাজনৈতিক নেতাকে জোট গঠন করে সরকার পরিচালনার কথা বলতে পারেন। কিন্তু নানা হিসাব নিকাশের কারণে সেটা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ ২০২১ সালের ভোটে কোনো রাজনৈতিক দলই এককভাবে ভালো ফল করতে পারেনি। ফলে জোট করে সরকার গঠন করতেই চলে যায় নয় মাস।

রুটে-এর দল ভিভিডি সবচেয়ে বেশি, ২২ শতাংশ ভোট পেয়েছিল। আর দুটি দলের ১০ শতাংশের ওপরে ভোট ছিল। আরও ১৭টি রাজনৈতিক দল পার্লামেন্টে একটি করে আসন পেয়েছিল। ফলে, ভেঙে যাওয়া জোটকে বাদ দিলে, অন্যদের নিয়ে নতুন করে জোট সরকার গঠনের কোনো সুযোগ নেই।

এই সম্পর্কিত আরো

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের