রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে সেসনা বিজনেস জেট বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।

রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ওই প্লেনে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আশপাশেও আগুন ছড়িয়ে পড়ে।

এফএএ’র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি যাত্রা শুরু করে। পরে সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে এটি বিধ্বস্ত হয়।

ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় জানানো হয়, একটি মাঠে প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর প্রায় এক একর জমির গাছপালা আগুনে ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ এ বিষয়ে তদন্ত পরিচালনা করবে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি