রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

২দিন রেকর্ড তাপমাত্রা দেখলো বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে নজিরবিহীনভাবে। ফলে পরপর দুই দিন তাপমাত্রায় রেকর্ড দেখলো বিশ্ব। জলবায়ু পরিবর্তন ও এল নিনো আবহাওয়া পরিস্থিতিই এর জন্য দায়ী। খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত সোমবার (৩ ‍জুলাই) বিশ্বের গড় তাপমাত্রা ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াসে (৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছে যায়। যা ২০১৬ সালের আগস্টে রেকর্ড করা সর্বোচ্চ গড় বৈশ্বিক তাপমাত্রা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকেও (৬২ দশমিক ৪৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়।

কিন্তু ওই রেকর্ড একদিনও স্থায়ী হতে পারেনি। কারণ পরের দিন মঙ্গলবার তাপমাত্রায় নতুন রেকর্ড দেখে বিশ্ব। এদিন গড় তাপমাত্রা পৌঁছায় ১৭ দশমিক ১৮ ডিগ্রিতে (৬২ দশমিক ৯২ ফারেনহাইট)।

কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিল বাংলাদেশ। বৃষ্টি নামায় আপাতত এ দেশে গরম কিছুটা কমেছে। তবে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো চলছে ভয়ংকর তাপপ্রবাহ।

কয়েক সপ্তাহ ধরে মারাত্মক ‘হিট ডোম’-এর প্রভাবে ভুগছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। চীনে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, প্রায় প্রতিদিনই তাপমাত্রা উঠছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। উত্তর আফ্রিকায় তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে দেখা গেছে। এমনকি অ্যান্টার্কটিকায় শীতকাল চলা সত্ত্বেও অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রিডেরিক অটো বলেছেন, এটি উদযাপন করার মতো কোনো মাইলফলক নয়। এটি মানুষ ও বাস্তুতন্ত্রের জন্য মৃত্যুদণ্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ