শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার বস্তিতে গ্যাস লিক হয়ে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে একটি বস্তিতে গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বৃহস্পতিবার ৬ জুলাই জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

৫ জুলাই রাতের ওই দুর্ঘটনা অবৈধ খনির কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় বক্সবার্গ জেলার কাছে অ্যাঞ্জেলোর একটি বস্তিতে ওই দুর্ঘটনা ঘটে।

জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম নলাদি ঘটনাস্থল থেকে এএফপিকে বলেন, আমরা এখন ঘটনাস্থলে থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া প্যারামেডিক সদস্যদের সহায়তায় বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। অন্যদিকে ১১ জনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে এবং আহত অল্পবয়সী একজন এখনও অচেতন অবস্থায় রয়েছেন বলে জানানো হয়।

নিহতদের মধ্যে পাঁচ নারী এবং তিন শিশু রয়েছে। জরুরি সেবা বিভাগে স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে গ্যাস লিকের বিষয়টি জানাতে ফোনকল আসে। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা বুঝতে পারেন যে, বিষাক্ত গ্যাসধারণকারী একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, অবৈধ খনন কার্যক্রমে ব্যবহৃত গ্যাস লিক হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ