শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস খাদে পড়ে ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ২৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে একটি পাহাড়ের গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে কাজ করছেন উদ্ধারকারীরা। খবর এএফপির।

ওক্সাকার স্টেট প্রসিকিউটর বেরনান্দো রোদ্রিগেজ আলামিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এরই মধ্যেই এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বেসামরিক সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ৬ জন অচেতন হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় পরিবহন সংস্থা পরিচালিত ওই বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি থেকে যাত্রা করেছিল এবং সান্তিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ভাগ্যবশত এটি ২৫ মিটার (৮০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে জরুরি পরিষেবা কর্মীরা মৃতদেহগুলো উদ্ধার করেছেন বলে জানা যায়।

ওসাকা রাজ্যের গভর্নর সালোমোন জারা সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, মাগদালেনা পেনাসকো শহরের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আমাদের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যেই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া আহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন তারা।

মেক্সিকোতে উচ্চ গতি, দুর্বল যানবাহন, চালকের কম বিশ্রাম এবং অব্যবস্থাপনার কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়। এর আগে গত মে মাসে দেশটির পশ্চিমাঞ্চলীয় নায়ারিত শহরে একটি বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু হয়। ওই একই মাসে অপর একটি দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ