শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোর মনটেরি শহরে ৬ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে গুলি করে ছয়জনকে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারীও আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মনটেরি শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ওই শহরটি মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খবর এএফপির।

রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, একটি আবাসিক এলাকা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগেরই হাত পেছন দিকে বাধা ছিল।

স্থানীয় বাসিন্দারা মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে খবর দেয়। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে মাত্র ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে মনটেরি শহরটি অবস্থিত। এটি একটি বাণিজ্যিক শহর। ওই শহরে বিদেশি বিনোয়েগের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

শহরটির বাইরে গাড়ির একটি বড় কারখানা তৈরির পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় কোম্পানি টেসলা।

২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর সাড়ে তিন লাখের বেশি খুনের ঘটনা রেকর্ড রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

এদিকে গত সোমবার সহিংসতায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের নিরাপত্তা মন্ত্রী হেক্টর জোয়েল ভিলেগাস বন্দুক হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার তাকে আগের মতোই দায়িত্ব পালন করতে দেখা গেছে। যদিও এ সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ