শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

চীনে বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও ৪ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছে।

বুধবারের ওই প্রতিবেদনে জানানো হয় যে, প্রেসিডেন্ট শি জিনপিং আদেশ দিয়েছেন যে, স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

বন্যা মোকাবিলায় সব স্তরের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে এবং জনগণ ও সম্পদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করার বিষয়ে জোর দিয়েছেন শি জিনপিং।

বন্যায় বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার স্থানীয় শ্রমিকরা দেখতে পেয়েছেন যে, চংকিংয়ের উপকণ্ঠে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত একটি সেতু ভেঙে পড়েছে। প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টির কারণে প্রায় ৮৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ