শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

জেনিনে ১২ ফিলিস্তিনির প্রাণহানি, পাল্টা হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দুদিনের অভিযানে এ পর্যন্ত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শরণার্থী শিবির ছেড়ে গেছেন প্রায় তিন হাজার ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীকে পাল্টা জবাব দিতে শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর আগে বিকেলে তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে হামলায় অন্তত ৮ ইসরায়েলি আহত হয়। খবর আল-জাজিরার।

এদিকে, ইসরায়েলি বাহিনী তাদের একজন সেনা কর্মকর্তা নিহতের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস টুইট করে এ তথ্য জানিয়েছে।

টুইটবার্তায় বলা হয়, ‘মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে অবৈধ অবকাঠামো উচ্ছেদ অভিযানের সময় গোলাগুলিতে আমাদের একজন নন-কমিশনড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নৃশংস সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শতাধিক।

জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রউফ জানিয়েছেন, প্রায় তিন হাজার মানুষ শরণার্থী শিবির ছেড়ে নিরাপদে আশ্রয়ে ছুটছেন।

এদিকে, স্থানীয় সময় বুধবার (৫ জুলাই) ভোরে গাজা উপত্যাকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস টুইটবার্তায় এ দাবি করেছে।

টুইটে বলা হয়, ‘গাজা উপত্যাকা থেকে একের পর এক রকেট ছোড়া হচ্ছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে নিরাপত্তা সতর্কতায় ব্যবহৃত সাইরেন বাজতে শোনা যাচ্ছে। আয়রন ডোম সক্রিয় রয়েছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে জেনিন শহরের দোকানপাট ছিল বন্ধ। খুব কম লোকজনকে চলাচল করতে দেখা গেছে। আগের দিন ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও বিদ্যুতের তার রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। আকাশে ড্রোন ওড়ার শব্দ পাওয়া যাচ্ছিল।

রোববার (২ জুলাই) রাত থেকে পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। এটি গত ২০ বছরের মধ্যে ওই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশের ঘটনা।

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনির বসবাস। অভিযানের সময় সেখানকার সড়কগুলো খুঁড়ে ফেলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবিরোধী বুলডোজার। এতে পুরো এলাকায় পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে।

সর্বশেষ পাওয়া সংবাদ