শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘটনায় ইইউ’র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে ঈদের দিন কোরআন পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (১ জুন) জোটের পক্ষ থেকে বলা হয়েছে, কোরআন বা অন্য যেকোনো পবিত্র গ্রন্থ পোড়ানো আপত্তিকর, অসম্মানজনক ও স্পষ্টভাবে উসকানিমূলক।

ইইউয়ের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি বিবৃতিতে বলেছেন, বর্ণবাদ, ধর্মীয় উসকানি ও অসহিষ্ণুতার স্থান ইউরোপে নেই। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘৃণ্য কাজ ইইউ কোনোভাবেই সমর্থন করে না।

তিনি আরও বলেন, এটি খুবই দুঃখজনক যে মুসলিমদের গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা উদযাপনের সময় এমন কাজ করা হয়েছে।

গত বুধবার (২৮ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়। সেসময় সুইডেন পুলিশ ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সুইডেনের একটি আদালত সালওয়ানকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।

এদিকে, পবিত্র ঈদুল আজহার দিন এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। এরই মধ্যে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।বিজ্ঞাপন

সর্বশেষ পাওয়া সংবাদ