রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পরিবার বলছে অন্যায়: - নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
আন্তর্জাতিক

হাইতির জন্য সহযোগিতার আহ্বান জাতিসংঘ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ‘অভূতপূর্ব’ সহিংসতার ঢেউ মোকাবেলায় হাইতিয়ান পুলিশের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গুতেরেস ত্রিনিদাদ এবং টোবাগোতে সোমবার (৩ জুলাই) জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি হাইতি থেকে এখানে এসেছি, যেখানে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এবং মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে।’ ত্রিনিদাদ এবং টোবাগোতে ক্যারিবিয়ান দেশগুলোর জন্য ক্যারিকম (দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট) শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি হাইতির জাতীয় পুলিশকে অর্থায়ন, প্রশিক্ষণ বা সরঞ্জামের আকারে সমর্থন বাড়ানোর জন্য সমস্ত অংশীদারদের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

দেশটিতে সহিংসতা এবং বিশৃঙ্খলা সম্পর্কে অবহিত হতে গুতেরেস সপ্তাহান্তে হাইতি সফর করেছেন। যেখানে তিনি ব্যাপক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে বিপর্যস্ত পুলিশকে সাহায্য করার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

কয়েক মাস ধরে তিনি পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশের পরিস্থিতি সম্পর্কে শঙ্কা প্রকাশ করে আসছেন। দেশটি সহিংসতা, জনস্বাস্থ্যের অবস্থার অবনতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিপর্যস্ত।
‘নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক উন্নতির’ আহ্বান জানিয়ে গুতেরেস বলেছেন, ‘আমাদের অবশ্যই হাইতির জনগণকে নির্বাচন এবং একটি রাজনৈতিক সমাধানের পথ নির্ধারণে সহায়তা করার জন্য আরও কিছু করতে হবে।’

তিনি বলেন, ‘যে গ্রুপগুলো এই নজিরবিহীন সহিংসতা সৃষ্টি করেছে তাদের ধ্বংস করার জন্য পুলিশের সমর্থন প্রয়োজন।’

জাতিসংঘের কর্মকর্তারা হাইতির জনগণের উপর গ্যাং গুলোর বন্দুক হামলা, অপহরণ এবং ধর্ষণের ক্রমবর্ধমান ভয়াবহ প্রভাব মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

পরিবার বলছে অন্যায়: নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান