শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলকে ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে তিন বিলিয়ন ডলার মূল্যের এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন পেতে যাচ্ছে ইসরাইল। তবে এসব ফাইটার জেটের জন্য পয়সা খরচ করতে হবে না ইসরাইলকে। অর্থায়ন করা হবে যুক্তরাষ্ট্রের সাহায্য তহবিল থেকে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তি আমেরিকান কোম্পানি ও ইসরাইলি প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতাকে আরও দীর্ঘ করবে; যা আকাশযান তৈরিতে সহায়ক হবে।

লকহিড মার্টিন দ্বারা নির্মিত আরও ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আসা হলে ইসরাইলের বিমানবাহিনীতে এ বিশেষ ধরনের বিমানের সংখ্যা দাঁড়াবে ৭৫-এ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের মাধ্যমে এই চুক্তিটি অর্থায়ন করবে ইসরাইল।

যুক্তরাষ্ট্রের বাইরে ইসরাইলই প্রথম দেশ যারা এফ-৩৫ এর অর্জন করেছে। ২০১৮ সালের মে মাসে বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, ইসরাইলই প্রথম দেশ যারা যুদ্ধক্ষেত্রে এ বিমানটি ব্যবহার করেছে।

এফ-৩৫ ‘জয়েন্ট স্ট্রাইক ফাইটার’ নামেও পরিচিত। এ ছাড়া ইসরাইলের নিজস্ব হিব্রু ভাষায় এই বিশেষ জাতের যুদ্ধবিমানটি ‘আদির’ বা শক্তিশালী নামেও পরিচিত।

যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ইসরাইলের এফ-৩৫ জেট বিমান রয়েছে। আর মধ্যপ্রাচ্যে ইসরাইল ছাড়া আর কারও এ যুদ্ধযান নেই। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে এ যুদ্ধযান কেনার চেষ্টা করেছে কিন্তু দেশটি চীন ঘেঁষার কারণে চুক্তিটি এখনো আলোর মুখ দেখেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ