শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

বিউটি পার্লার বন্ধের নির্দেশ আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বা মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার।

সোমবার (৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে আকিফ মাজহার বলেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর ও নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে।

মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন রূপচর্চা কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলো তালেবান। মার্কিন সেনাবাহিনীকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখলের পরই রূপচর্চাকেন্দ্রগুলোর সামনে থাকা ছবিগুলো মুছে ফেলা শুরু করেছিল তারা।

তালেবান সরকারের নতুন এ নির্দেশনা জারির পর এ নিয়ে তোলো নিউজের কাছে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কয়েকজন। তাদের একজন, মেকাপ আর্টিস্ট রাইহান মুবারিজ।

তিনি বলেন, পুরুষদের চাকরি নেই। যখন পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে পারছে না, তখন নারীরা এসব রূপচর্চা কেন্দ্রে বাধ্য হয়ে কাজ করছে। শুধুমাত্র এক টুকরো রুটির জন্য তাদের এ সংগ্রাম। এখন এখানেও যদি নিষিধাজ্ঞা দেওয়া হয়, তাহলে আর কী করার আছে?

অপর এক মেকাপ আর্টিস্ট বলেন, যদি পুরুষদের পর্যাপ্ত কাজ থাকতো, তাহলে আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কী করবো? না খেয়ে মরে যাব? আসলে আপনারা চান আমরা মরে যাই।

আব্দুল খবির নামে কাবুলের এক বাসিন্দা বলেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে, সরকারের উচিৎ একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা। এমন নীতিমালা তৈরি করতে হবে, যাতে ইসলাম কিংবা দেশ কোনোটিই ক্ষতিগ্রস্ত হবে না। সূত্র: তোলো নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ