শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২ জন নিহত, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২ জুলাই) ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট বলেছেন, ঘটনাটি হৃদয়বিদারক। কাপুরুষ হামলাকারীর গুলিতে দুজনের প্রাণ ঝরেছে ও বেশ কয়েকজনের জীবন চিরস্থায়ীভাবে এলোমেলো হয়ে গেছে।

বাল্টিমোর ‍পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও তথ্য জানানো হবে। সূত্র: বিবিসি, সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ