শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

সৌভাগ্য ফিরিয়ে আনতে কুমিরকে বিয়ে করলেন মেয়র!

আন্তর্জাতিক ডেস্ক : কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা। যে কুমিরকে তিনি বিয়ে করেছেন, সেটির নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা। রোববার (২ জুলাই) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নগরবাসীর সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আনতেই ঐতিহ্যবাহী আচার-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিরটিকে বিয়ে করেন মেয়র সোসা। বিয়ে উপলক্ষে কুমিরটিকে নববধূর আদলে সাজানো হয়।

বিয়ের আগে কুমিরটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়, যাতে নগরবাসী কুমিরটিকে দুই বাহুতে নিয়ে নাচতে পারে। তবে বিয়ের আগে কুমিরটি যাতে কাউকে কামড়ে না বসে, সেজন্য এটির মুখ বেঁধে রাখা হয়। পরে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কুমিরটিকে শহর মিলনায়তনে নিয়ে যাওয়া হয়।

আচার-আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্থানীয় এক জেলে জাল ছুড়ে মারেন। তিনি সুর করে প্রার্থনা করেন। প্রার্থনায় বলা হয়, এ বিয়ের ফলে যেন ভালো সংখ্যক মাছ ধরা পড়ে। যার মধ্যদিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে।

বিয়ের অনুষ্ঠানে মেয়র সোসা বলেন, তিনি কনের (কুমির) দায়িত্ব নিচ্ছেন। আমরা পরস্পরকে ভালোবাসি। ভালোবাসা ছাড়া বিয়ে করা যায় না। আমি ভালোবেসেই রাজকুমারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।

বিয়ের পর মেয়র নববধূকে নিয়ে ঐতিহ্যবাহী সংগীতের সুরে নাচ করেন। তিনি বলেন, আমরা খুশি। কারণ, আমরা দুটি সংস্কৃতির মিলন উদ্‌যাপন করি। নাচ শেষে কুমিরটিকে চুম্বন করেন মেয়র।

প্রায় ২৩০ বছর আগে এরকম একটি বিয়ের মাধ্যমে এলাকাটিতে দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে শান্তি এসেছিল। একটি আদিবাসী গোষ্ঠীর নাম চোন্টাল, অপরটি হুয়াভ। সেই তখন থেকেই এখানকার একজন পুরুষ মানুষের সঙ্গে একটি নারী কুমিরের বিয়ে হয়ে আসছে। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ