শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে গত বুধবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদলিপি দিয়েছেন। যাতে একজন উগ্রপন্থির মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত কুয়েতে সুইডেনের স্বার্থ দেখাশোনা করেন।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে এক দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাকে সুইডেনের একটি আদালত পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।

এর আগেও সুইডেনে রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা ঘটেছে ঈদুল আজহার কাছাকাছি সময় যখন পবিত্র মক্কায় লাখ লাখ মুসলমান হজ পালন করছেন।

এরই মধ্যে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।

সর্বশেষ পাওয়া সংবাদ