শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

ফ্রান্সে দাঙ্গায় ১৩০০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ১৭ বছরের এক কিশোরের হত্যাকে কেন্দ্র করে গত চারদিন ধরে উত্তাল ফ্রান্স। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তাবাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দাফায় সংঘর্ষ হচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩০০ জনকে।

এদিকে দেশটির চারিদিকে সহিংসতার আগুন জ্বলে ওঠা নিয়ে আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। আর তার জন্যই নাকি নতুন করে বাহিনী ও সাঁজোয়াযান মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতার জেরে ৪৯২টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয় প্রায় দু’হাজার গাড়ি। এ ছাড়াও বহু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্যারিসে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে এক ১৭ বছরের তরুণকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সেই ঘটনার জেরেই ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্যসহ একাধিক অভিযোগে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। জ্বলছে বহু দোকান, ইমারত। লুট করা হয়েছে বন্দুকের দোকানও।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ প্রজন্ম। আর তাই নিজের সন্তানদের সহিংসতা থেকে থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সর্বশেষ পাওয়া সংবাদ