শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোতে তাপপ্রবাহে ২ সপ্তাহে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে তাপমাত্রার পারদ উঠেছে প্রায় ৫০ ডিগ্রিতে। এমন পরিস্থিতিতে সেখানে তাপমাত্রাজনিত কারণে গত দুই সপ্তাহে অন্তত শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

চলতি মাসের প্রায় সব দিনেই তাপপ্রবাহ দেখেছে দেশটি। এতে চাপ পড়েছে বিদ্যুতের ওপর। বন্ধ রাখতে হচ্ছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই-তৃতীয়াংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ১৮ থেকে ২৪ জুনের সপ্তাহে। অথচ গত বছর একই সময়ে মৃত্যু হয় মাত্র এক জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সব মৃত্যুর জন্যই দায়ী হিট স্ট্রোক। অল্প কিছু ছিল পানিশূন্যতাজনিত।
তাছাড়া প্রায় ৬৪ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে।

এদিকে সৌদি আরবে চলছে এ বছরের হজ কার্যক্রম। সেখানেও বইছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতে গতকাল পর্যন্ত সাড়ে ছয় হাজের বেশি হজযাত্রীর হিট ও সানস্ট্রোকের খবর পাওয়া গেছে। অসুস্থদের দেওয়া হয়েছে চিকিৎসা।

যেসব হজযাত্রী তাপমাত্রাজনিত সমস্যায় পড়ছে তাদেরই চিকিৎসার আওতায় নিয়ে আসছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। পবিত্র স্থানগুলোতে আল্লাহর মেহমানদের সেবা করার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আব্দুলআলি।

সর্বশেষ পাওয়া সংবাদ