শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

হন্ডুরাসে সহিংসতায় ২৪ জন নিহত, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় দুইটি শহরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাতে প্রাণহানির এ ঘটনা ঘটে। আর এরপরই রোববার (২৫ জুন) ওই দুই অঞ্চলে কারফিউ জারি করেছে সরকার।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারি অস্ত্রধারীদের গুলিতে ১৩ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

এছাড়া শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে আলাদা সহিংসতায় অন্তত আরও ১১ জন খুন হয়েছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো চোলোমাতে আগামী ১৫ দিন রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে আগামী ৪ জুলাই থেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ