শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেন রুটে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন চলমান ‍যুদ্ধের মধ্যে আগামী বছরের শেষ ইউরোপে গ্যাস সরবরাহের সবশেষ লাইনও বন্ধ করে দিতে পারে রাশিয়া। গ্যাজপ্রমের সঙ্গে ইউক্রেনের চুক্তি শেষ হওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গার্মান গালুশেঙ্কো। খবর রয়টার্স।

কিয়েভ ও মস্কোর মধ্যে ২০১৯ সালে প্রথম স্বাক্ষরিত পাঁচ বছরের ট্রানজিট চুক্তিটি নবায়ন করার সম্ভাবনা খুবই কম। যদিও ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে মোট গ্যাস আমদানির মাত্র ৫ শতাংশ সরবরাহ করা হয়।

গত বছরের আগ্রাসনের পর ইউক্রেন মস্কোর সঙ্গে চুক্তিতে পুনরায় আলোচনার জন্য প্রস্তুত হবে কিনা জানতে চাইলে গালুশেঙ্কো ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘‌দ্বিপক্ষীয়ভাবে এটি হওয়ার কথা কল্পনা করা যায় না।’ এছাড়া ইউক্রেন সরবরাহ কমার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও যোগ করেন তিনি।

রাশিয়ান গ্যাস জায়ান্ট গ্যাজপ্রম এপ্রিলে সতর্ক করেছিল যে ২০২৩-২৪-এর শীতকালে ইউরোপের গ্যাস মজুদ রাশিয়ার স্বল্প সরবরাহের কারণে এশিয়ার চাহিদার ওপর নির্ভর করবে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সাড়া দেয়নি গ্যাজপ্রম।

সর্বশেষ পাওয়া সংবাদ