শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

২৫ হাজার সৈন্য মরতে প্রস্তুত, হুমকি দিলেন ওয়াগনার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার জন্য ওয়াগনার গ্রুপের ২৫ হাজার সৈন্য মরতে প্রস্তত বলে মন্তব্য করেছেন ভাড়াটে বাহিনীর প্রধান ইভজেনি প্রিগোজিন। শনিবার (২৪ জুন) এক অডিওবার্তায় হুমকি দিয়ে তিনি বলেন, আমাদের সবাই মরতে প্রস্তুত, পুরো ২৫ হাজার, এরপর আরও ২৫ হাজার। আমরা রুশ জনগণের জন্য মরছি।

সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত বার্তায় প্রিগোজিন জানান, তার বাহিনী এরই মধ্যে ইউক্রেন ছেড়ে রাশিয়ার সীমান্তবর্তী শহর রোস্তভ-অন-ডনে প্রবেশ করেছে। এছাড়া, রুশ বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ওয়াগনার প্রধান হুমকি দিয়েছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন এবং এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে।

প্রিগোজিনের সঙ্গে কয়েক মাস ধরেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলছে। শুক্রবার (২৩ জুন) তিনি অভিযোগ করেছেন, তার বাহিনীর ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো এবং এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াগনার প্রধান।

এক অডিওবার্তায় প্রিগোজিন বলেছেন, রুশ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় সব কিছু করবেন তারা। আর এই পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

ওয়াগনার গ্রুপের এই হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সিএনএন জানিয়েছে, শনিবার সকালে রোস্তভ শহরের ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান। তবে এসব সামরিক যান কাদের নিয়ন্ত্রণে সেটি এখনো নিশ্চিত নয়।

রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বাসিন্দাদের শান্ত থাকতে এবং বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন। রোস্তভ শহরটি রাশিয়ার দক্ষিণে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের সীমান্তের কাছে এবং মস্কো থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, টেলিগ্রামে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরে ‘সন্ত্রাসবিরোধী ব্যবস্থা’ নেওয়া হচ্ছে। সূত্র: সিএনএন, এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ