বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সাঁজোয়া যান পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

বাইডেনের কাছে সাংবাদিকরা জানতে চান ইউক্রেনকে সাঁজোয়া জাযান দেওয়ার বিষয়টি টেবিলে আছে কি না। এ সময় বাইডেন বলেন, হ্যাঁ আছে।

মূলত সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পরিবহনের জন্য এই ধরনের সাঁজোয়া যানের নকশা করা হয়। সেনাসদর রক্ষায় বিভিন্ন অস্ত্রে সজ্জিত থাকে এটি। শত্রুদের লক্ষ্য করে হামলাও পরিচালনা করা যায়।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য আগামীতে যে নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করা হবে, সেখানে এ ধরনের যান অন্তর্ভুক্ত থাকবে।

গত মাসে যুক্তরাষ্ট্রে সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি মার্কিন প্রশাসনকে ভারী অস্ত্র দেওয়ার জন্য আহ্বান জানান। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন পদক্ষেপ আসতে যাচ্ছে।

তাছাড়া কিয়েভের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দিতে পারে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে।

জো বাইডেন জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে। এসময় জেলেনস্কিকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনি একা নন।

সর্বশেষ পাওয়া সংবাদ