শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বুধবার নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানায় রয়টার্স।

বার্তা সংস্থাটি জানায়, মার্কিন সরকার মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিদেশি উৎস থেকে অস্ত্র ও অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে দেশটির সামরিক প্রশাসনের ব্যবহৃত দুটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনী তার ‘নিষ্ঠুর দমন’ চালানোর জন্য অস্ত্র তৈরির জন্য সরঞ্জাম, অস্ত্র এবং কাঁচামাল ক্রয় ও আমদানি করতে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ান সংস্থাগুলোসহ বিদেশি উৎসের ওপর নির্ভর করেছে।

ওয়াশিংটন অভিযোগ করেছে, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ১০০ কোটি ডলার মূল্যের পণ্য ও উপকরণ আমদানির করেছে। ওই বছর মিয়ানমারের সামরিক নেতারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয়।

প্রসঙ্গত, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ মিয়ানমারের জেনারেলদের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে জান্তা সরকার দেশটির বিক্ষোভকারীদের ওপর সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ