শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জিসিইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমতীরে ৪ ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরে এক বন্দুক হামলায় চারজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পশ্চিমতীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় ৬ ফিলিস্তিনি নিহত ও ৬৬ জন আহত হওয়ার একদিন পর এই পাল্টা হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, নাবলুস ও রামাল্লাহ শহরের মাঝামাঝি ইহুদি বসতি এলির কাছে একটি গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে দুই ফিলিস্তিনি গুলি চালায়। এতে ৪ ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও আরও চারজন আহত হয়।

ইসরায়েলের সংবাদমাধ্য জেরুজালেম পোস্ট জানিয়েছেন, গোলাগুলির সময় এক ফিলিস্তিনি নিহত হন। তার নাম মোহান্নাদ শেহাদে ও তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাসসাম ব্রিগেডের সদস্য। কয়েক ঘণ্টা পর ইহুদিবাদী সেনারা এই হামলায় জড়িত আরেক ফিলিস্তিনিকেও হত্যা করে। তার নাম খালেদ সাবাহ।

১৯৬৭ সালে৬ দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল। তারপর থেকেই সংঘাত আরও বেড়ে যায়। অধিকৃত এলাকায় একের পর এক অভিযান চালাচ্ছে তেলআবিব।

চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলের সহিংসতায় প্রাণ হারিয়েছে ১৬১ ফিলিস্তিনি। এতে ২১ ইসরায়েলির মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ