শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জিসিইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
advertisement
আন্তর্জাতিক

চীনে রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের এক রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া আরো বলেছে, বুধবার সন্ধ্যায় বারবিকিউ রেস্টুরেন্টটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণ ঘটে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর বলে সংস্থাটি জানিয়েছে।

নিংজিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়ানের কেন্দ্রস্থলে ফুওয়াং বারবিকিউ রেস্টুরেন্টে বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। তিন দিনের ড্রাগন বোট ফেস্টিভাল হলিডে’র প্রাক্কালে বিস্ফোরণটি ঘটল।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য সবকিছু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান প্রধান শিল্পকারখানায় নিরাপত্তা তদারকি জোরদারেরও নির্দেশ দেন তিনি।

চীনে গ্যাস ও রাসায়নিকজনিত বিস্ফোরণের কারণে বড় ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। ২০১৫ সালে তিয়ানজিন শহরে সিরিজ বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ