শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জিসিইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
advertisement
আন্তর্জাতিক

তীব্র তাপে উত্তরপ্রদেশে ৩দিনে মারা গেছে অর্ধশতাধিক, হাসপাতালে ভর্তি ৪০০

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তাপপ্রবাহে নাকাল ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের বালিয়া জেলা হাসপাতালে গত তিনদিনে প্রায় ৪০০ মানুষ চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে অর্ধশতাধিক মানুষ। চিকিৎসকরা বলছেন, ভিন্ন ভিন্ন কারণে এসব মানুষের মৃত্যু হলেও এর পেছনে প্রধান কারণ মাত্রাতিরিক্ত গরম।

প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশির ভাগ স্থানেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

চিকিৎসকরা বলছেন, গরমের কারণে হঠাৎ করেই জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে গেছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন সেখানকার কর্মীরা। এমন অবস্থায় কর্মীদের সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা হাসপাতাল বালিয়ার ইন-চার্জ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বলেন, গত ১৫ জুন ২৩ জন রোগীর মৃত্যু হয়, এর পরদিন মারা যায় আরও ২০ জন রোগী। অপরদিকে গতকাল আরও ১১ জনের মৃত্যু হয়।

এদিকে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, স্থানীয় সরকার পরিস্থিতি নজরে রেখেছে। তিনি ব্যক্তিগত ভাবেও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে।

তীব্র গরম বা ঠাণ্ডায় মধ্যে শ্বাসকষ্ট, ডায়াবেটিকস ও রক্তচাপজনিত সমস্যা আছে এমন রোগীদের ঝুঁকি বেড়ে যায়। সে কারণে তাপপ্রবাহে এসব রোগীর মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ