বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

তুষারপাত হলে ঢাকা দিল্লি-কলকাতার অবস্থা কেমন হতো ?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় হাড় হিম হওয়ার জোগাড়। কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই বাঘ কাঁপানো শীত। দিল্লির অবস্থাও একই। তবে সমতল ভূমির অঞ্চল দুটিতে এখন পর্যন্ত তুষার পড়তে দেখা যায়নি। সেই দৃশ্য দেখতে হলে যেতে হবে কাশ্মীর-হিমাচলের মতো পাহাড়ি অঞ্চলগুলোতে।

কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এরই মধ্যে দেখা যাচ্ছে, কেমন হবে তুষারে ঢাকা দিল্লি-কলকাতা। এআই’র মাধ্যমে তৈরি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অংশুমান চৌধুরী নামে এক টুইটার ব্যবহারকারী। ক্যাপশনে লিখেছেন, তুষারপাত হলে দেশের বড় শহরগুলোর অবস্থা এমন হতো।

টুইটারে দিল্লি ও কলকাতার কৃত্রিম ‘ফটোগ্রাফ’ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, কলকাতা বরফের চাদরে ঢাকা পড়েছে। তার মধ্যেই চলছে ট্রাম। আরেকটি ছবিতে দিল্লির আইকনিক ‘ইন্ডিয়া গেট’ দেখানো হয়েছে। তবে সেটিও বরফে ঢাকা।

বলাই বাহুল্য, ছবিগুলো দেখতে একেবারে স্বপ্নের মতো। ফলে শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়েছে সেগুলো। পোস্টের নিচে লাইক এবং কমেন্ট পড়েছে হাজার হাজার।

প্রথমে কল্পনাপ্রসূত দৃশ্যগুলো রং-তুলির আঁচড়ে নিপুণ হাতে ফুটিয়ে তুলতেন চিত্রশিল্পীরা। এরপর এলো কম্পিউটারে ফটো এডিটিং। তাতেও বেশ সময় লাগতো। কিন্তু এখন এআই’র সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডেই সম্ভব কল্পনাকে চোখের সামনে হাজির করা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ পাওয়া সংবাদ