শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

সুদানে বিমান হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর বিমান হামলায় ৫ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ জুন) দেশটিতে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভয়াবহ এই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, বিরোধী পক্ষের বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকির একদিন পরই এই বিমান হামলা চালাল সামরিক বাহিনী। আধাসামরিক বাহিনীর অভিযোগ, খার্তুমের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে। যদিও সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর সুদানের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার সঙ্গে উপনেতা হিসেবে রয়েছেন আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো। আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন।

এ ছাড়া এক লাখ সদস্যের র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং পরে নতুন এই বাহিনীর নেতৃত্বে কে থাকবে সে বিষয় নিয়ে দুই জেনারেলের মধ্যে মতবিরোধের জেরেই লড়াই শুরু হয়। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই লড়াইয়ে অন্তত ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ