শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

গ্রীস উপকূলে এখনও নিখোঁজ ডুবে যাওয়া ৫০০ অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গ্রীস উপকূলে ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের নৌকার এখনও প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। খবর: বিবিসি’র।

মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনায় ৭৮ জনের মরদেহ পাওয়া গেছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র যৌথ বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক মানুষের নির্মম মৃত্যু বলে দিচ্ছে, পাচারকারীদের বিচারের আওতায় আনা কতটা জরুরি।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, আইনগত ও মানবাধিকারের দিক থেকে সাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার কাজ অনেক গুরুত্বপূর্ণ।

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস উপকূলের ৫০ নটিক্যাল মাইল দূরত্বে সাগরের নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় গ্রিসের কোস্টগার্ডের দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আইওনিস সারমাস ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ