শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কেঁপে ওঠে দেশটির মিন্দোরো অঞ্চলসহ রাজধানী ম্যানিলা।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

জিএফজেড অনুসারে ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি বলেছে যে, তারা একটি ৬.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।

মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ