শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত ও পাকিস্তান। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ দুটির বিভিন্ন অঞ্চল। এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামের কাছে ৫.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসির তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।

সংস্থাটি জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎস। রাজধানী দিল্লির পাশাপাশি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশসহ উত্তর ভারতের বহু রাজ্যেই জোরালো থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার পৃথক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পূর্বাঞ্চলে ৫. ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশও কেঁপে ওঠে।

দুপুর ২টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পটি অন্তত ১০ সেকেন্ড স্থায়ী হয়। তবে এই ঘটনায় এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লিতে গত মাসের শেষের দিকেও মৃদু ভূকম্পন অনুভূত হয়।

অপরদিকে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, মঙ্গলবার দুপুরে মাঝারি ভূমিকম্পের সাক্ষী হয়েছে লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারসহ আশপাশের এলাকা।

৫.৬ মাত্রার এই ভূমিকম্পের ফলে রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ, সোয়াট, আজাদ কাশ্মীর, নীলাম উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকাগুলো কেঁপে ওঠে। এদিকে মঙ্গলবার ভোরে মিয়ানমারে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার ভোর ২টা ৫৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি, জিও নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ