বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (৪ জানুয়ারি) মধ্য সোমালিয়ায় আল শাবাব জঙ্গিগোষ্ঠীর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

সোমালিয়ার জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনটিতে বলা হয়, সোমালিয়ার মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূলত আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সিরিজ বোমা হামলার সর্বশেষ ঘটনা এটি।

সরকারি বাহিনী ও মিত্র মিলিশিয়া গোষ্ঠী গত বছর দীর্ঘদিন ধরে দখলে থাকা অঞ্চলগুলো থেকে বিদ্রোহীদের সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলার ঘটনা ঘটছে।

এক বিবৃতিতে আল শাবাবের গণমাধ্যম কার্যালয় এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলে, তারা ‘ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি, হামলায় নিহতের সংখ্যা ৮৭ বলেও দাবি করেছে তারা।

অবশ্য স্থানীয় পুলিশ বলছে, আল শাবাব অধিকাংশ সময় স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের চেয়ে বেশি হতাহতের পরিসংখ্যান দিয়ে থাকে।

সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

তিনি আরও বলেন, হামলায় নয় সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যরাও তাদের পরিবারের অর্ধেক সদস্য হারিয়েছেন। এছাড়া, এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মাহাস জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালানে দেশটির রাষ্ট্রীয় রেডিওকে বলেন, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। অন্যটি ফেডারেল আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে।

সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এ জঙ্গিগোষ্ঠী।

এ কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, স্থাপনা, বেসামরিক হোটেল ও ব্যস্ত সড়কে চলাচলকারী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বোমা-বন্দুক হামলা চালিয়ে থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ