শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আন্তর্জাতিক

স্যুটকেসে মায়ের মরদেহ, থানায় তরুণীর আত্মসমর্পন

আন্তর্জাতিক ডেস্ক : স্যুটকেসে মায়ের মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন এক তরুণী। হতবাক করা এমন ঘটনা ঘটেছে ভারতে। স্থানীয় সময় সোমবার (১২ জুন) বেঙ্গালুরুতে এক নারী একটি স্যুটকেস নিয়ে থানায় হাজির হন। তিনি জানান, এর মধ্যে তার মায়ের মরদেহ আছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী পশ্চিমবঙ্গের একজন ফিজিওথেরাপিস্ট। সোমবার দুপুর ১টার দিকে তিনি থানায় আসেন এবং নিজেই স্বীকার করেন যে, তিনি তার মাকে হত্যা করেছেন। নিহত নারীর স্বামীর একটি ফ্রেমবন্দি ছবিও ওই মরদেহে সঙ্গে স্যুটকেসের ভেতরে দেখা যায়।

নিজের মাকে হত্যার পর বেঙ্গালুরুর মিকো লেআউট থানায় আত্মসমর্পন করেন ৩০ বছর বয়সী ওই নারী। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বেঙ্গালুরুতে স্বামীর সঙ্গেই থাকতেন ওই তরুণী। তিনি দাবি করেছেন, ঘুমের ওষুধ খাওয়ানোর পর নিজ হাতে তিনি তার মাকে হত্যা করেছেন।

ওই নারী জানিয়েছেন, তার মায়ের সঙ্গে প্রায়ই তার ঝগড়া এবং মারামারি হতো। এসবের জের ধরেই তিনি এই ঘৃণ্য অপরাধ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ