বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

উদ্বোধন হচ্ছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার, যাবে বাংলাদেশের মধ্য দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারতের মধ্যে চালু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’। আগামী ১৩ জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ এ ভ্রমণপথের উদ্বোধন করবেন।

গত সোমবার (২ জানুয়ারি) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ভেতর দিয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত চলবে এ নৌবিহার। পুরো সফরে সময় লাগবে অন্তত ৫০ দিন, এর মধ্যে বাংলাদেশে কাটবে ১৫ দিন।

সফরকারীরা শুধু নৌযানেই থাকবেন তা কিন্তু নয়। সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, সোনারগাঁ, ভারতের কাজিরাঙ্গা জাতীয় পার্কসহ ৫০টির বেশি ঐতিহ্যবাহী স্থান দেখারও সুযোগ পাবেন তারা।

সফরকালে বিলাসবহুল প্রমোদতরীতে ভ্রমণকারীদের আরাম-আয়েসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা রয়েছে। জিম, স্পা, উন্মুক্ত ডেকসহ থাকবে গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধাও।

গঙ্গা বিলাস প্রমোদতরীতে একসঙ্গে ৮০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। তাদের রাতযাপনের জন্য থাকছে ১৮টি বিলাসবহুল স্যুট।

এর আগে, গত নভেম্বরে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক টুইটে জানান, আগামী বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করবে বিশ্বের দীর্ঘতম নৌবিহার। বারাণসী থেকে ডিব্রুগড় হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে চার হাজার কিলোমিটার জুড়ে থাকবে গঙ্গা বিলাসের যাত্রাপথ।

জানা গেছে, গঙ্গা বিলাস নৌবিহার উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে বুক্সার, রামনগর ও গাজিপুর হয়ে অষ্টম দিনে পাটনা পৌঁছাবে। সেখান থেকে নৌযানটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ফারাক্কা-মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে পশ্চিমবঙ্গের রাজধানীতে পৌঁছাবে। পরের দিন সেটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। পরবর্তী ১৫ দিন প্রমোদতরীটি বাংলাদেশের জলসীমায় থাকবে। এরপর গুয়াহাটি দিয়ে সেটি আবারও ভারতে ঢুকবে এবং শিবসাগর হয়ে ডিব্রুগড়ে শেষ গন্তব্যে পৌঁছাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ