শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
advertisement
আন্তর্জাতিক

কানাডায় দাবানলে পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে রোববার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে বহু নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। খবর রয়টার্সের।

নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে।

বন্দর শহরটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে এই জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।

টুইট বার্তায় আরও জানানো হয়েছে, যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রজার্স ও বেল কানাডার বেল এলিয়েন্টসহ টেলিযোগাযোগ সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে, দাবানলের কারণে সরিয়ে নেওয়া কমিউনিটির কিছু গ্রাহক সেবা বঞ্চিত হতে পারে।

চলতি মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায়ও দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। সেখানের অনেকেই বাধ্য হয় বাড়িঘর ছাড়তে।

সর্বশেষ পাওয়া সংবাদ